বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

চকবাজার থানার ওসির বাড়িতে গুলি বর্ষণ, খামারের গরু লুট

চট্টগ্রামের চকবাজার থানার ওসি জাহেদুল কবিরের পেকুয়ার গ্রামের বাড়িতে গভীর রাতে গুলি বর্ষণ করে গরু ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতরা দুটি গরু লুট করে নিয়ে যায় বলে জানা যায়।

রবিবার (২ মার্চ) গভীর রাতে গরুর খামারের লোকজন ঘুমিয়ে ছিল। হঠাৎ গুলির শব্দে সবার ঘুম ভেঙে যায়। পরে বাইরে রাস্তায় দাঁড়ানো পিকআপ গাড়িতে খামারের দুইটি গরু তোলা হয়। ডাকাতরা গরু দুটি নিয়ে বিনা বাধায় চকরিয়ার বরইতলী রাস্তার মাথার দিকে চলে যায়।

রোববার দিবাগত রাত দুটার দিকে পেকুয়া-বরইতলী সড়কের হাজীরঘোনা চড়াপাড়া (সালাহউদ্দিন ব্রিজ নামে পরিচিত) এলাকায় মাস্টার আহমদ কবিরের বাড়িতে গরু ডাকাতির এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পেকুয়া থানা পুলিশ।

মাস্টার আহমদ কবিরের বড় ছেলে জাহেদুল কবির চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) চকবাজার থানার ওসি। মাস্টার আহমদ কবিরের ছোট ছেলে মনিরুল কবির রাশেদ একজন গরুর খামারি।

সম্প্রতি চট্টগ্রামের দক্ষিণ অঞ্চলের গরু চোর সিন্ডিকেটের শীর্ষ ডাকাত আলোচিত চকরিয়ার সাহারবিলের ইউপি চেয়ারম্যান নবী হোছাইনকে গ্রেপ্তার করে চকবাজার থানার ওসি জাহেদুল কবির।

শীর্ষ এ গরুর চোর সিন্ডিকেটের প্রধান নবী হোছাইনের অনুসারীরা তাদের লিডারকে গ্রেফতার করার ক্ষোভ থেকে ওসির গ্রামের বাড়ির গরু ডাকাতি করার গঠনা ঘটিয়ে বলে ধারণা করছেন স্থানীয়রা। বিষয়টি খতিয়ে দেখার দাবি করেন স্থানীয় জনসাধারণ।

এ ব্যাপারে নগরীর চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করলেও বিস্তারিত তথ্যের জন্য সংশ্লিষ্ট পেকুয়া থানা পুলিশের সাথে যোগাযোগ করার পরামর্শ দেন।

চট্টলা24 ডেস্ক, H

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...