Sunday, 8 November, 2026

নগরে আ.লীগ-ছাত্রলীগের আরও ৩১ নেতাকর্মী গ্রেপ্তার

নগরের বিভিন্ন থানায় গত ২৪ ঘণ্টায় ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৩১ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।

শনিবার (১ মার্চ) রাত ১২টা থেকে রোববার (২ মার্চ ) রাত ১২টা পর্যন্ত নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, মো. মানিক (৪৩), মো. আক্কাশ প্রকাশ মিন্টু অভয় দত্ত (৩৯), মো. জাহিদুল ইসলাম কায়সার (৪২), মো. নুর নবী (৩৮), মো.রফিকুল ইসলাম (২২),মো. আরিফুল ইসলাম (৩০), মো. শাহীন আলম (২৬), মো. বাবুল শেখ প্রকাশ বাবু (২৯), মো. আব্দুল করিম (১৯), মো. আব্দুল বাবু (১৯), মো. সাঈদ (২০), মো. বাদশা (১৯),আকরাম (৫৩), ৩৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ শ্রম সম্পাদক মো. ছালে জংগী (৬০), বঙ্গবন্ধু সৈনিক লীগের সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ মো. মহিউদ্দিন (৩০), মো. মহিউদ্দিন (৪৫), আবুল কালাম রকি (৩২), নিজাম উদ্দীন রুবেল (৩৫), মো. রাকিব হাসান বাবু (২৭), আবদুল্লাহ আল সায়েম রাব্বী প্রকাশ সোহেল (২৫), মো. মঈন উদ্দিন (২৫), মো. আসিফ (২০), মো.সাহেদ (২৬), মহিউদ্দিন প্রকাশ মমিন সরকার (২৮), মোহাম্মদ আকবর (২২), মো. ইমরান (১৯), মো. আশিকুর রহমান (২৫), মো. বাবু (২৪), মো. সালাম (২০) ও সাজ্জাদ হোসেন রায়হান (২০)।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপরিদর্শক (এসআই) মো. ইমরান হোসেন জানান, আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে ও সন্ত্রাসীবিরোধী আইনে একাধিক মামলা রয়েছে।

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জাহাজ USS WARRIOR আজ রবিবার (০১-১১-২০২৬) চট্টগ্রাম...

বসুন্ধরায় ফ্ল্যাটে হামলা চালিয়ে লুটপাট, যুবলীগের শহিদুল পুলিশের জালে

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এল ব্লকের ৩৪ নং সড়কের...

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...