বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

লটারিতে ৬৬ কোটি টাকা জিতলেন প্রবাসী বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে ‘আবুধাবি বিগ টিকিট র‌্যাফেল ড্র’ লটারিতে ২ কোটি দিরহাম জিতেছেন প্রবাসী এক বাংলাদেশি। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৬৬ কোটি টাকা। ওই বাংলাদেশির নাম জাহাঙ্গীর আলম।

সোমবার (৩ মার্চ) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম খালিজ টাইমস।

পেশায় জাহাঙ্গীর আলম জাহাজ নির্মাণশ্রমিক। ৪৪ বছর বয়সী এই বাংলাদেশি আবুধাবিতে নির্মাণশ্রমিক হিসেবে কর্মরত।

সংবাদমাধ্যমটি বলছে, সোমবার অনুষ্ঠিত সর্বশেষ আবুধাবি বিগ টিকেট ড্রতে ২ কোটি দিরহাম জিতেছেন দুবাইয়ে বসবাসরত বাংলাদেশি প্রবাসী জাহাঙ্গীর আলম। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৬৫ কোটি ৯৩ লাখ টাকা।

জাহাঙ্গীরের টিকেট নম্বর ছিল ১৩৪৪৬৮ এবং এটি তিনি গত ১১ ফেব্রুয়ারিতে কিনেছিলেন। গত তিন বছরে তিনি প্রতি মাসে এন্ট্রি কেনার জন্য ১৪ জন বন্ধুর একটি গ্রুপের সাথে দল বেঁধে বিগ টিকেট ড্র-তে অংশগ্রহণ করেছেন।

নামাজ পড়া শেষেই জাহাঙ্গীর লটারি জেতার খবর শোনেন। তিনি বলেন, “আমার ফোনে যখন কল আসে তখন আমি নামাজে ছিলাম।

যখন আমি বেরিয়ে এলাম, তখন আমার বন্ধু আমাকে এই খবর জানায়। কিন্তু যা এই জয়টিকে সত্যিই বিশেষ কিছু করে তুলেছে তা হলো— এটি শুধু আমার নয়; এটি আরো ১৪ জনের এবং তাদের পরিবারেরও অর্জন।”
‘বিগ টিকিট আবুধাবি র‌্যাফেল ড্র’ লটারির একটি টিকিটের দাম ১৫০ দিরহাম। যদি কেউ দু’টি টিকিট কিনেন তাহলে আরেকটি টিকিট বিনামূল্যে দেওয়া হয়।

চট্টলা24 ডেস্ক, H

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...