Sunday, 8 November, 2026

পটিয়ায় অস্ত্রের মুখে ৩ ঘরে দুর্ধর্ষ ডাকাতি

চট্টগ্রামর পটিয়া উপজলার ভাটিখাইন এলাকায় অস্ত্রের মুখে জিম্মি করে ৩ বসতঘরে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা সংঘটিত হয়েছে।

বুধবার (৫ মার্চ) গভীর রাতে ৭/৮ জনর একটি ডাকাত দল মাহাবুব চেয়ারম্যানের বাড়ি এলাকায় সামশুল আলমসহ তিন বাড়িতে হানা দিয়ে নগদ টাকা, স্বণার্লংকার ও মোবাইলসটসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

এ ঘটনায় আজ বহস্পতিবার পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারসহ পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।

জানা যায়, গভীর রাত প্রায় দেড়টার দিকে ভাটিখাইন করল এলাকার সামশুল আলমের পুত্র ওবায়দুল আলম শহীদ, পাশ্ববর্তী শ্রীমাই খালর বেঁড়ীবাধের কাজ শেষে বাড়ি ফিরছিল। এসময় ২/৩ জন ডাকাত তাকে অস্ত্র ঠেকিয়ে গতিরোধ করলে সে ডাকাত ডাকাত বলে চিৎকার দিলে তাকে মারধর করে অস্ত্র ঠেকিয়ে অবরুদ্ধ কর রাখে।

এ সময় ডাকাতরা তার ঘর থেক নগদ ৫ হাজার টাকাসহ প্লাষ্টিকের ব্যাংক ভেঙ্গে প্রায় ১৫ হাজার টাকা নিয়ে যায়। তার স্ত্রীর কানের দুল ও একটি মোবাইল সেট লুট করে। প্রতিবেশী আবু তাহেরের ঘরে ঢুকে নগদ ৩০ হাজার টাকা, ২টি মোবাইল সেট, এটিএম কার্ডসহ প্রায় ৭০ হাজার টাকার মালামাল লুট করে নিয় যায়।

সামশুল আলমের ঘরে ঢুকে সামশুল আলমর স্ত্রীর কানের দুল ও নগদ ৫ হাজার টাকাসহ একটি মোবাইল সেট নিয় যায়। গৃহকর্তারা জানান, ডাকাতদলের মধ্যে অনকেই পাহাড়ি মগ চাকমা জাতির। তাদর হাতে বন্ধুকসহ বিভিন্ন অস্ত্র ছিল।

এ ব্যাপারে পটিয়া থানার ওসি আবু জায়দ মাহাম্মদ নাজমুন নূর জানান, ডাকাতির খবর পেয়ে আমিসহ পুলিশর একটি টিম ঘটনাস্থলে গিয়েছি। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয় যায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

চট্টলা24 ডেস্ক, H

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জাহাজ USS WARRIOR আজ রবিবার (০১-১১-২০২৬) চট্টগ্রাম...

বসুন্ধরায় ফ্ল্যাটে হামলা চালিয়ে লুটপাট, যুবলীগের শহিদুল পুলিশের জালে

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এল ব্লকের ৩৪ নং সড়কের...

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...