বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

মাদকের টাকার জন্য মাকে হত্যাচেষ্টা ছেলের, অবশেষে আটক

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পারিবারিক কলহের জেরে মা-বাবাকে কুপিয়েছে আবুল কালাম (৩৫) নামে এক মাদকাসক্ত ছেলে। ঘটনার পরপরই ঘাতক ছেলেকে আটক করে পুলিশে দেন স্থানীয়রা। বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি ইউনিয়নে ক্যাম্পটিলা নামক এলাকায় এ ঘটনা ঘটে।

জখম হওয়া আব্দুর রহিম (৬৫) ও আমিনা বেগমকে (৬০) উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাটিরাঙ্গা থানার ওসি মো. তৌফিকুল ইসলাম তৌফিক বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আবুল কালাম নেশাগ্রস্ত হয়ে বাড়িতে এসে রাতে ঘরে ঢুকে ধারালো দা দিয়ে তার বাবা ও মাকে নৃশংসভাবে কুপিয়ে আহত করেন। আহতদের চিৎকার আর্তনাদে প্রতিবেশীরা এগিয়ে এসে আবুল কালামকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

ওসি তফিকুল ইসলাম তৌফিক জানান, প্রাথমিকভাবে নেশা করতে বাধা দেওয়ার কারণেই মা-বাবার সঙ্গে আবুল কালামের দ্বন্দ্ব। তার জেরে এই ঘটনা ঘটতে পারে। তদন্তের পর আসল ঘটনা উদ্‌ঘাটন হবে বলে তিনি জানান।

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...