উগ্রবাদী গোষ্ঠীর মদদে দেশে নারী হেনস্তার ঘটনা ঘটছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, বর্হিবিশ্বে বাংলাদেশকে অতি রক্ষণশীল দেশ হিসেবে পরিচিত করার গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে উগ্রবাদী গোষ্ঠীর মদদে নারী হেনস্তার ঘটনা ঘটছে। নারীদের পোশাক নিয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বক্তব্য গ্রহণযোগ্য হতে পারে না। আধুনিক যুগে নারীদের বন্দি রাখলে সমাজ এগিয়ে যাবে না।
শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রেীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন।
নিষিদ্ধ সংগঠন কীভাবে মিছিল করে, তা সরকারকে গুরুত্ব দিয়ে দেখার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র এই নেতা। তিনি বলেন, সরকারকে লক্ষ্য রাখতে হবে, দেশে যেন অশুভ শক্তির উদয় না হয়। ক্যাম্পাসে মেয়েদের পোশাক নিয়ে উগ্রবাদী গোষ্ঠী কাজ করছে।
বিএনপির এই নেতা জানান, তার দল ক্ষমতায় গেলে নারীদের নিরাপত্তায় নতুন যুগের সূচনা করবে।
ডেক্স নিউজ/চট্টলা২৪ হৃদয়

