ভুক্তভোগী সীতাকুণ্ড গার্লস কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। তিনি জানান, আজ শনিবার দুপুরে তার এক বন্ধুর সঙ্গে গুলিয়াখালী সি-বিচ এলাকায় ঘুরতে যান। বিচ এলাকার বেড়িবাঁধ পার হয়ে সাগর পাড়ে যাওয়ার সময় ৪ জন যুবক তাদের গতিরোধ করে বন্ধুকে মারধর করে। পরে তাকে তুলে নিয়ে পাশের কেওড়া বনে নিয়ে ধর্ষণ করে।
মুন্না নামের স্থানীয় এক যুবক বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে মেয়েটিকে উদ্ধার করি। মেয়েটি খুবই ভয়ের মধ্যে ছিল।’ তিনি সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে বলে জানিয়েছেন।
ডেক্স নিউজ/চট্টলা২৪ হৃদয়

