বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেফতার

চট্টগ্রামে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার দিনগত রাত সাড়ে ১১টার দিকে নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন শেরশাহ মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন- মো. জালাল হোসাইন আশফাক (২০) ও মো. নাঈমুল হক নাহিয়ান (১৯)।

রোববার (৯ মার্চ) দুপুরে পুলিশ জানিয়েছে, গ্রেফতারদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি পিস্তলের ম্যাগজিন ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। তাদের রোববার সকালে আদালতে পাঠানো হয়।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, শেরশাহ মোড়ে চেকপোস্ট বসিয়ে তল্লাশির সময় একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে দুই সন্ত্রাসীকে বিদেশি পিস্তলসহ গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। রোববার সকালে তাদের মহানগর হাকিম আদালতে পাঠানো হয়।

ডেস্ক নিউজ/চট্টলা২৪ হৃদয়

 

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...