বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

২০০ যাত্রী নিয়ে রাঙামাটির বরকলে লঞ্চ ডুবি

রাঙামাটির বরকল উপজেলায় একটি যাত্রীবাহী লঞ্চ ২০০ জন যাত্রী নিয়ে ডুবোচরে ধাক্কা লেগে আংশিক ডুবে গেছে। সোমবার (১০ মার্চ) বিকেলে বরকল উপজেলার মাইসছড়ি চ্যানেলে এ ঘটনা ঘটেছে।

বরকল উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) রিফাত আসমা বলেন, রাঙামাটি শহর থেকে দুপুর ২টায় বরকলগামী একটি যাত্রীবাহী লঞ্চ আনুমানিক বিকাল ৪টা ৪৫ মিনিটের দিকে বরকল উপজেলার মাইসছড়ি নামক চ্যানেলে ডুবোচরে ধাক্কা লেগে ডুবে যায়। লঞ্চটিতে প্রায় ২০০ জন যাত্রী ছিলেন।

রাঙামাটি উপজেলার ইউএনও বলেন, লঞ্চ ডুবির ঘটনার পর বরকল ব্যাটালিয়নের (বিজিবি) সদস্যরা স্পিডবোট ও ফাইবার বোট দিয়ে গিয়ে যাত্রীদের উদ্ধার করেছেন। এ ঘটনা এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল যাত্রী পরিবহন সংস্থার রাঙামাটি জোনের চেয়ারম্যান মো. মঈনুদ্দিন সেলিম জানান, এমএম তানিয়া-২ নামে যাত্রীবাহী লঞ্চটি রাঙামাটি থেকে ২টায় ছেড়ে গিয়ে বরকল উপজেলায় কাছাকাছি একটি স্থানে ডুবে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তিনি আরও বলেন, লঞ্চটি আগে থেকেই ঝুঁকিপূর্ণ ছিল। আমরা মালিক পক্ষকে এ ব্যাপারে বারবার সতর্ক করেছি।

চট্টলা২৪\ ডেস্ক হুমায়ুন

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...