বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

কক্সবাজারে মার্কিন নারীকে জড়িয়ে ধরে পুলিশের হাতে আটক যুবক

জাতীসংঘের কক্সবাজার কার্যালয়ে কর্মরত এক মার্কিন নারী নাগরিককে শ্লীলতাহানির অভিযোগে তারেকুল ইসলাম ওরফে চু-ইল্যা তারেক (২৪) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শ্লীলতাহানির শিকার ওই মার্কিন নাগরিকের নাম এলিজাবেথ কেনিন।

আজ সোমবার সকাল আনুমানিক ৫টার দিকে কক্সবাজার শহরের সার্কিটহাউজ এলাকায় এই ঘটনা ঘটে। গ্রেফতার যুবক শহরের ৮নং ওয়ার্ড এলাকার ফরিদুল আলমের পুত্র।

কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোঃ জসীম উদ্দীন চৌধুরী জানান, সাত-সকালে সঙ্গীসহ ওই মার্কিন নারী শহরের হাঁটতে বের হন। এক পর্যায়ে সার্কিটহাউজ এলাকায় গেলে ওই যুবক তাদের অনুসরণ করেন এবং এক পর্যায়ে কাছে যান।

এ সময় আকস্মিক ওই নারীকে ক্ষণিকের জন্য জড়িয়ে ধরে পালিয়ে যায়। ঘটনাটি জেলা পুলিশকে অবহিত করেন ভুক্তভোগী ওই মার্কিন নাগরিক।

অভিযোগ পাওয়ার সাথে সাথে সদর মডেল থানা পুলিশের একাধিক অভিযান শুরু করে। অভিযানের এক পর্যায়ে বিকাল সাড়ে ৪টার দিকে শহরের ঝাউতলা এলাকা থেকে অভিযুক্ত যুবক তারেকুল ইসলাম ওরফে চু-ইল্যা তারেককে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

এ ব্যাপারে কক্সবাজারের নবাগত পুলিশ সুপার মোঃ সাইফুদ্দিন শাহীন জানান, ‘ঘটনাটি অত্যন্ত স্পর্শকাতর ছিলো। এই ঘটনা নিয়ে খোদ আইজিপি মহোদয়ও তদারক করেছেন। অভিযোগ পাওয়ার সাথে সাথে অভিযান শুরু হয় এবং ৫ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এই যুবক বিকৃত মানসিকতার বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। তার বিরুদ্ধ ভুক্তভোগী অভিযোগ দায়ের করেছেন।

চট্টলা২৪/ডেস্ক/এইচ আর

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...