Sunday, 8 November, 2026

চট্টগ্রামে দিনদুপুরে ৩ বছরের শিশুকে চুরি

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকা থেকে তিন বছরের এক ছেলে শিশুকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (১০ মার্চ) দুপুর ১টার বায়েজিদ বোস্তামী থানাধীন মুয়াজ্জিন নগর পলিটেকনিক এলাকার একটি বাসা থেকে শিশুটিকে অপহরণ করা হয়।

অপহৃত শিশু তাহসিন (০৩) ওই এলাকার চাকরিজীবী টুটুলের ছেলে। কান্নাজনিত কন্ঠে শিশুর বাবা টুটুল দৈনিক আজাদীকে এ কথা জানান।

তিনি বলেন, সোমবার দুপুর ১টার দিকে তার শিশু সন্তান তাহসিন ঘরের সামনেই খেলা করছিলো। এর কিছুক্ষণ পরে থেকেই তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিলো না।

তবে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দেখা যায় শিশুটিকে বোরকা পরিহিত এক নারী নিয়ে যাচ্ছে। তবে ওই নারী কে সেটি এখনো জানা যায়নি। পরিবারের দাবি ওই নারীই তাদের একমাত্র শিশুকে অপহরণ করে নিয়ে যায়।

এদিকে বাবা টুটুল একমাত্র শিশুকে হারিয়ে পাগল প্রায়। বার বার হচ্ছে অজ্ঞান।

এ ব্যাপারে বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুর রহমান বলেন, আমি একটা মিটিংয়ে ছিলাম। সেখান থেকে এসে তারাবি নামাজ পড়েছি। এ বিষয়ে এখনো কিছু বলতে পারতেছি না। জেনে জানাব।

C24Desk/H

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জাহাজ USS WARRIOR আজ রবিবার (০১-১১-২০২৬) চট্টগ্রাম...

বসুন্ধরায় ফ্ল্যাটে হামলা চালিয়ে লুটপাট, যুবলীগের শহিদুল পুলিশের জালে

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এল ব্লকের ৩৪ নং সড়কের...

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...