বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

চান্দগাঁওয়ে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে গ্রেপ্তার ৫

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা এলাকা থেকে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো- মোঃ আকমাম হোসেন (২৪), মোঃ নজরুল ইসলাম (৪০), মোঃ রফিকুল ইসলাম (৪২), মেঘা আক্তার (১৯) এবং জেসমিন আক্তার (২৪)। বুধবার (১২ মার্চ) দিবাগত রাত ১টার দিকে চান্দগাঁও থানাধীন রাহাত্তাপুল সেলিম বিল্ডিংয়ের ৪র্থ তলায় এ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন। তিনি জানান, অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ৫জন নারী-পুরুষকে গ্রেপ্তার করা হয়েছে।

তাদের বিরুদ্ধে সিএমপি অধ্যাদেশ ৭৬ ধারায় চান্দগাঁও থানায় নন-এফআইআর প্রসিকিউশন দাখিল করা হয়েছে।

ডেস্ক নিউজ/চট্টলা২৪ হৃদয়

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...