বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

রোহিঙ্গা ক্যাম্পে ইফতারে পদদলিত হয়ে বৃদ্ধের মৃত্যু, আহত দুইজন

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূস ও জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের অংশগ্রহণে লাখো রোহিঙ্গার সঙ্গে আয়োজিত ইফতার মাহফিলে পদপিষ্ট হয়ে নেয়ামত উল্লাহ নামের এক রোহিঙ্গা বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন।

শুক্রবার (১৪ মার্চ) দুপুর আড়াইটার দিকে ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের হেলিপ্যাড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নেয়ামত উল্লাহ ৪ নম্বর ক্যাম্পের মৃত সবি মিয়ার ছেলে। আহতরা হলেন- একই ক্যাম্পের আসাদ উল্লাহর ছেলে আসমত উল্লাহ এবং বসির আহমেদের ছেলে কলিম উল্লাহ। আসমত উল্লাহকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন জানান, প্রধান উপদেষ্টা ও জাতিসংঘের মহাসচিবের অংশগ্রহণে লাখো রোহিঙ্গার সঙ্গে আয়োজিত ইফতার মাহফিলে পদপিষ্ট হয়ে নেয়ামত উল্লাহ নামে এক রোহিঙ্গা বৃদ্ধ নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও দুইজন।

ডেস্ক রিপোর্ট/চট্টলা২৪,hr

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

বাড়তি দামে আদা বিক্রি, দুই আড়তকে জরিমানা

চট্টগ্রামের খাতুনগঞ্জে অতিরিক্ত দামে আদা বিক্রির অভিযোগে মায়ের দোয়া...

চট্টগ্রামে জিইসি মোড়-দেওয়ানহাট এলাকায় মিছিল-সমাবেশ নিষিদ্ধ

জুলাইয়ের গ্রাফিতি মুছে ফেলা নিয়ে বিএনপি ও এনসিপির পাল্টাপাল্টি...

নিষেধাজ্ঞার মধ্যে গ্রাফিতি আঁকার চেষ্টা, শিক্ষার্থী-পুলিশ ধস্তাধস্তি

চট্টগ্রাম নগরের টাইগার পাস এলাকায় গ্রাফিতি আঁকাকে কেন্দ্র করে...

চট্টগ্রামে ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেলো অটোরিকশা, আহত চালক

চট্টগ্রাম মহানগরের কদমতলী রেলগেটে সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায়...