বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

ফুটপাতের ভিক্ষুক নারীকে অটোরিকশায় তুলে ধর্ষণ, চালক গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা এলাকায় ভিক্ষাবৃত্তির সঙ্গে জড়িত এক নারীকে (৩৫) অটোরিকশায় তুলে নির্জন স্থানে নিয়ে ধর্ষণের অভিযোগে চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৬ মার্চ) দিবাগত রাত ২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার অটোরিকশাচালকের নাম মো. আবদুল আলী (৫৫)। তিনি ভোলা জেলার চরফ্যাশন থানার হালিমাবাদ এলাকার মৃত হাসান আলীর ছেলে।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, ‘রাতে এক ভিক্ষুক নারী থানায় এসে বলেন এক সিএনজিচালক তাকে গাড়িতে তুলে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করেছে। তার একটু মানসিক সমস্যাও রয়েছে। তাই প্রথমে আমরা সন্দেহে ছিলাম। পরে তিনি সিএনজির দুটো নম্বর আমাদের বলে। এরপর আমরা ওই সিরিয়ালের সিএনজি খুঁজতে থাকি।’

ওসি বলেন, ‘কয়েক ঘণ্টার ব্যবধানে অনেক চেষ্টার পরে ওই সিরিয়ালের একটি সিএনজি আমরা খুঁজে পাই। সিএনজির চালকের নম্বর ট্র‍্যাক করে আমরা তাকে থানায় নিয়ে আসি। এরপর ভিকটিম তাকে দেখেই চিনতে পারেন। চালককে জিজ্ঞাসাবাদ করলে সে ওই ভিক্ষুক নারীকে ধর্ষণ করেছে বলে স্বীকার করেছে।’

এক প্রশ্নের জবাবে ওসি বলেন, ‘ভুক্তভোগী নারী ফুটপাতেই জীবনযাপন করেন। তার পরিবার পরিজন নেই বলে আমাদের জানিয়েছে। গত ১১ মার্চ তার সাথে এ ঘটনা ঘটেছিল।’

এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন এবং আসামিকে সকালে আদালতে পাঠানো হবে বলেও জানান ওসি আফতাব উদ্দিন।

ডেস্ক নিউজ/চট্টলা২৪ হৃদয়

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...