বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

কক্সবাজারে ইজিবাইক চালক খুন, ঘাতক মোস্তফা ও ২ ভাই গ্রেফতার

কক্সবাজার শহরের পাহাড়তলির চাঞ্চল্যকর টমটম চালক মুজিবকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার মূলহোতা অস্ত্রধারী সন্ত্রাসী মোস্তফা ও তার অপর সহযোগী দুই ভাইকে গ্রেফতার করেছে কক্সবাজারস্থ র‍্যাব-১৫ এর সদস্যরা। আজ সোমবার এক ক্ষুদে বার্তায় এই তথ্য জানিয়েছেন র‍্যাব।

র‍্যাব জানায়, চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে ঘটনার পরপরই র‍্যাবের একাধিক দল অভিযান শুরু করে।

অভিযানে কক্সবাজার শহর ও টেকনাফ থেকে পৃথক অভিযানে ঘটনার মূল হোতা স্থানীয় ইসলামপুর এলাকার মোঃ হোছনের পুত্র সন্ত্রাসী মোস্তফা ও তার দুই ভাইকে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাব সদস্যরা।

এ সময় হত্যার আলামত এবং অস্ত্র উদ্ধার করা হয়েছে। অন্যান্য সহযোগিদের গ্রেফতার অভিযান চালাচ্ছে র‍্যাব। বিস্তারিত পরে জানানো হবে বলে র‍্যাবের ক্ষুদে বার্তা জানানো হয়েছে।

এদিকে এই হত্যাকাণ্ডের পর থেকে বিক্ষুব্ধ হয়ে উঠেছে এলাকার মানুষ। তারা গতকাল রাতেই ঘাতকদের বাড়িতে গুড়িয়ে দিয়েছে এবং আজ সোমবার দুপুরে কক্সবাজার শহরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে। এসময় তারা ঘাতকদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

ডেস্ক নিউজ/চট্টলা২৪ হৃদয়

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...