Sunday, 8 November, 2026

কাজীর দেউড়িতে পুলিশের অভিযানে ১২ জুয়াড়ি গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার কাজীর দেউড়ি এলাকায় পুলিশি অভিযানে ১২ জন জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম ও নগদ ৭,৩০০ টাকা উদ্ধার করা হয়।

রবিবার (১৬ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে পুরাতন বিমান অফিসের গলির করিম ভবনের একটি ব্যাচেলর বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. জাকির হোসেন (৩৫), মো. সুমন (২৬), মো. তাহের (৩৫), মো. ইকবাল (২৭), জামাল মিয়া (৫০), সাদ্দাম (৩৫), মো. মোস্তফা (৫০), মো. মনির (৩৮), মনির হোসেন (২৮), মকবুল হোসেন (৩৬), তোফাজ্জল হোসেন (৩৭) এবং আক্তার হোসেন (২৮)।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম জানান, আসামিরা চট্টগ্রাম মহানগর অধ্যাদেশের ৯৪ ধারার অধীনে অপরাধ করেছেন, তাই তাদেরকে একই আইনের ১০৩ ধারায় বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় থানার উপপরিদর্শক (এসআই) মাসুদুর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।

ডেস্ক নিউজ/চট্টলা২৪,এচস আর

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জাহাজ USS WARRIOR আজ রবিবার (০১-১১-২০২৬) চট্টগ্রাম...

বসুন্ধরায় ফ্ল্যাটে হামলা চালিয়ে লুটপাট, যুবলীগের শহিদুল পুলিশের জালে

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এল ব্লকের ৩৪ নং সড়কের...

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...