বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

কর্ণফুলীতে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৪

চট্টগ্রামের কর্ণফুলীতে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা–কর্মীরা।

রবিবার দিবাগত রাত পৌনে তিনটার উপজেলার শিকলবাহা এলাকায় এ মিছিল বের করা হয়। পরে গতকাল সোমবার রাতে মিছিলের ভিডিও থেকে শনাক্ত করে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪জন নেতা–কর্মীকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ।

গ্রেপ্তারকৃতরা হলেন—চট্টগ্রাম নগরীর খুলশী তোলাতলী ২ নম্বর গেট এলাকার আব্দুল শুক্কুরের ছেলে মো. জিহাদ হোসেন (১৯), সদরঘাট পশ্চিম মাদারবাড়ির মৃত ইদ্রিস হোসেনের ছেলে মো. রাকিব হোসেন (১৯), পাঁচলাইশ হিলভিউ আবাসিক ২ নম্বর গেইট এলাকার মোহাম্মদ জালালের ছেলে মো. জলিল আহমেদ রকি (২৪) ও পাঁচলাইশ মেয়র গলি ২ নম্বর গেট এলাকার মাহবুবুর আলম এর ছেলে রেদোয়ান হোসেন (হৃদয়) (১৯)।

পুলিশ জানিয়েছে, নাশকতা সৃষ্টির লক্ষ্যে হাতে লাঠিসোঁটা ও ইট-পাটকেল নিয়ে কর্ণফুলী এলাকায় নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা গভীর রাতে মিছিল বের করে। পরে ভিডিও ফুটেজ দেখে তাদের গ্রেপ্তার করা হয়।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, ভিডিও ফুটেজের মাধ্যমে শনাক্তের পর তাদের গ্রেপ্তার করা হয়। সন্ত্রাস বিরোধী আইনে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ডেস্ক নিউজ/চট্টলা২৪,এচস আর

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...