বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

আনোয়ারায় ছু’রিকা’ঘাতে নি’হত যুবক, জড়িতদের বসতঘর জ্বা’লিয়ে দিয়েছে বি’ক্ষু’ব্ধ জনতা

আনোয়ারায় মাদকের টাকার দ্বন্দ্বে মোহাম্মদ মানিক (৩২) নামে এক যুবক নিহতের ঘটনায় জড়িত আসামিদের বসতঘর জ্বালিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা।

মঙ্গলবার (১৮ মার্চ) রাতে পরৈকোড়া ইউনিয়নের হাশেম ভেন্ডারের বাড়ি ও কর মিয়ার বাড়ির জড়িতদের বসতঘরে ভাংচুর ও আগুন লাগানোর ঘটনা ঘটে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যা ৭টার পর লাশের জানাযা নামাজ শেষে মাইকে ঘোষণা দিয়ে মোহাম্মদ মানিক (৩২) খুনের ঘটনায় জড়িত আসামি মো. রাসেল (৩৬), মো. নয়ন (৩২) এর বসতঘর ভাংচুর করে আগুন লাগিয়ে দেয় ক্ষুব্ধ জনতা।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মোহাম্মদ মানিক (৩২) ও মো. রাসেল (৩৬) উভয় মাদক কারবারির সাথে জড়িত ছিলো। এছাড়া আসামি রাসেল যুবলীগের একজন সক্রিয় কর্মী বলেও জানা গেছে।

আগুন লাগার বিষয়ে আনোয়ারা ফায়ার সার্ভিসের অফিসার মো. ইউছুফ জানান, আগুন লাগার খবর পেয়ে আমাদের ফোর্স ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে আনুমানিক ৫লাখ টাকার ক্ষয়ক্ষতি ও ২লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, ঘর পুড়িয়ে দেওয়ার ঘটনাটি শুনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সবধরনের বিশৃঙ্খলা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, গত সোমবার (১৭ মার্চ) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের পূর্ব কৈন্যারা গ্রামের ভেন্ডারঘাটা এলাকায় মাদকের টাকা নিয়ে কথা কাটাকাটি জেরে মো. রাসেল (৩৬), মো. নয়ন (৩২)সহ অজ্ঞাত ২/৩ জন স্থানীয় যুবক মোহাম্মদ মানিক (৩২) কে ছুরিকাঘাতে খুন করে। এঘটনায় নিহতের বড় ভাই মো. বাবু প্রকাশ বাবুল (৩৮) বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। আসামীদের ঘর জ্বালিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা।

ডেস্ক নিউজ/চট্টলা২৪,hr

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...