বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

এস আলমের গৃহকর্মী মর্জিনাও কোটিপতি

এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলমের গৃহকর্মী মর্জিনা আকতারের ব্যাংক হিসাবে মিলেছে কোটি টাকা। চট্টগ্রামে ইসলামী ব্যাংকের পাঁচলাইশ শাখায় ২২টি স্থায়ী আমানতের মাধ্যমে এই টাকা রাখা হয়েছে গৃহকর্মী মর্জিনার নামে। কর অঞ্চল-১৫ কর্মকর্তারা জানিয়েছেন, এস আলম পরিবার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাংক লেনদেনের তথ্য যাচাই করা হচ্ছে।

চট্টগ্রামের সুগন্ধা আবাসিক এলাকায় এস আলম পরিবারের বাসভবনে এক যুগেরও বেশি সময়ের গৃহকর্মী মর্জিনা আকতার। তার ব্যাংক হিসাবে পাওয়া গেছে ১ কোটি ৩ লাখ ৫৯ হাজার ৮৬৬ টাকা। গৃহকর্মীর ব্যাংক হিসাবে এতো টাকা দেখে বিস্মিত কর কর্মকর্তারা।

সম্প্রতি এস আলম পরিবারের সদস্য ও তাঁদের সাথে সংশ্লিষ্টদের ব্যাংক লেনদেনের তথ্য যাচাই-বাছাই শুরু করে জাতীয় রাজস্ব বোর্ডের কর অঞ্চল-১৫; সেসময়ই চট্টগ্রামে ইসলামী ব্যাংকের পাঁচলাইশ শাখায় গৃহকর্মী মর্জিনার টাকার খোঁজ মেলে। প্রতিটিতে ৪ লাখ ৭০ হাজার ৯০৩ টাকা করে ২২টি স্থায়ী আমানতের মাধ্যমে এই টাকা রাখা হয়েছে।

এরই মধ্যে এ অর্থ জব্দ করার প্রক্রিয়া শুরু হয়েছে। এছাড়া, এস আলম গোষ্ঠীর ১৮টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত করছে চট্টগ্রামের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট। এ মাসেই নিরীক্ষা দল প্রাথমিক প্রতিবেদন দেবে বলে ধারণা করা হচ্ছে।

তবে, এসব বিষয়ে কর কর্মকর্তা বা এস আলম গ্রুপের কেউ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি।

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...