বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশে মুজিববাদী রাজনীতির স্থান হবে না: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি ও নির্বাচনে মুজিববাদী রাজনীতির কোনো স্থান হবে না। তিনি বলেন, একটি বিচারপ্রক্রিয়া চলমান এবং সেই বিচার শেষ হওয়ার আগে এ বিষয়ে কোনো প্রশ্নই ওঠে না।

বুধবার (১৯ মার্চ) রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে বিএনপি আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন। বিভিন্ন রাজনৈতিক দল ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে বিএনপি এই ইফতারের আয়োজন করে।

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ‘একটি অংশগ্রহণমূলক নির্বাচন করার মতো, দেশের মানুষকে প্রতিনিধিত্ব করার মতো রাজনৈতিক দল বা পক্ষ বাংলাদেশে রয়েছে। সুতরাং ৫ আগস্ট যে শক্তিকে বাংলাদেশের মানুষ পরাজিত করেছে, মুজিববাদ ও ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বিতাড়িত করেছে, আগামীতে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি ও নির্বাচনে সেই মুজিববাদী রাজনীতির কোনো স্থান হবে না।’

নাহিদ ইসলাম দেশের রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানিয়ে বলেন, ‘আমরা এমন এক বাংলাদেশ প্রত্যাশা করি, যেখানে রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে মতপার্থক্য থাকবে, নীতিগত পার্থক্য ও সমালোচনা থাকবে, কিন্তু সবাই একসঙ্গে বসতে পারবে, আলোচনা করতে পারবে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে।

ডেস্ক নিউজ/চট্টলা’২৪ হৃদয়

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...