Sunday, 8 November, 2026

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে চট্টগ্রামে আন্দরকিল্লায় বিক্ষোভ সমাবেশ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বর ইসরায়েলি হামলার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজত ইসলাম বাংলাদেশ।

শুক্রবার (২১ মার্চ) চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদে জুমার নামাজ শেষে তারা সালাম ফিরিয়ে নারায়ে তাকবির স্লোগান দেন এবং মোড়ের দিকে একটি মিছিল বের করেন।

ইসলামী দলগুলোর ডাকা বিক্ষোভ মিছিলকে ঘিরে আন্দরকিল্লা এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে যৌথ বাহিনীর সদস্যরা।

এ সময় বিক্ষোভকারীরা ‘নেতানিয়াহুর দুই গালে, জুতা মারো তালে তালে; বিশ্ব মুসলিম ঐক্য গড়, ফিলিস্তিন স্বাধীন করো; জুলাইয়ের হাতিয়ার, গর্জে উঠুক আরেক বার; নারায়ে তাকবির আল্লাহু আকবর; ইসরাইলের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’সহ বিভিন্ন স্লোগান দেন।

এ সময় বক্তারা বলেন, আমাদের শক্তি সঞ্চয় করে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সব মুসলমান ভাই ভাই এবং একটি দেহের মতো। দেহের একটি অঙ্গ যদি ঠিকমতো কাজ না করে তাহলে শারীরিক ক্রিয়া যেমন ব্যাহত হয়, ঠিক তেমনি একজন মুসলিম ভালো না থাকলে অন্যরাও ভালো থাকতে পারে না। মুসলিম হিসেবে আমাদের লজ্জা অনুভব হয় যে, আমরা এখনও এই অসহ্য অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে নামতে পারছি না। আমরা ভুলে যেতে বসেছি মুসলমানদের সেই পুরনো ঐতিহ্য।

প্রসঙ্গত, পূর্বঘোষণা অনুযায়ী আন্দরকিল্লা শাহী জামে মসজিদের উত্তর গেটে আজ জুমার নামাজের পর হেফাজতে ইসলাম বাংলাদেশ বিক্ষোভ মিছিল শুরু করে।

ডেস্ক নিউজ/চট্টলা২৪,hr

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জাহাজ USS WARRIOR আজ রবিবার (০১-১১-২০২৬) চট্টগ্রাম...

বসুন্ধরায় ফ্ল্যাটে হামলা চালিয়ে লুটপাট, যুবলীগের শহিদুল পুলিশের জালে

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এল ব্লকের ৩৪ নং সড়কের...

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...