বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

ইপিজেডে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

চট্টগ্রাম নগীর ইপিজেড এলাকায় বকেয়া বেতনের দাবিতে জেএমএস গার্মেন্টস লিমিটেড নামে একটি পোশাক তৈরি প্রতিষ্ঠানের শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এতে ওই এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

শনিবার (২২ মার্চ) সকাল ১০টা থেকে বিক্ষোভ শুরু করেন তারা।এরপর ফ্রিপোর্ট এলাকায় সড়কে অবস্থান নেন। তবে দুুপুর একটার দিকে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেয় পুলিশ।

জানা গেছে, জেএমএস গার্মেন্টস লিমিটেডে কাজ না থাকায় এবং ব্যাংকিং জটিলতার কারণে আগেই লে-অফ ঘোষণা করে। লে-অফ চলাকালীন শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদেরকে বেতন ভাতাদি গত ২০ মার্চ ব্যাংকের স্ব-স্ব হিসাব মাধ্যমে এবং যাদের ব্যাংক একাউন্ট নাই তাদের বিকাশ একাউন্টের মাধ্যমে পরিশোধ করার কথা থাকলেও কোন শ্রমিক নির্দিষ্ট তারিখে বেতন পায়নি। একটি নোটিশের মাধ্যমে আগামী ২৫ মার্চ বেতন পরিশোধ করবে বলে জানায় মালিক পক্ষ। শ্রমিকরা এই সিদ্ধান্ত না মেনে আজ ফ্যাক্টরির সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে ও পরবর্তীতে রাস্তা অবরোধ করেছে।

ঘটনাস্থলে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, ইপিজেড থানা পুলিশ, আনসার ও বেপজা সিকিউরিটি সদস্যরা উপস্থিত রয়েছে।এদিকে, ইপিজেড এলাকায় সড়ক অবরোধের কারণে ওই সড়কে চলাচলকারী কর্মব্যস্ত অনেককে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে। রমজানের দিন হওয়ায় বেশ বিপাকে পড়েছেন আগ্রাবাদমুখী যাত্রীরা। ফ্রিপোর্টের পর প্যাডেল রিকশায় কাছের গন্তব্যে যাওয়া গেলেও দূর গন্তব্যে যাওয়ার জন্য অতিরিক্ত ভাড়ায় অনেকে মোটরসাইকেলে চড়ছেন।

ডেস্ক,hr

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...