বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

নগরীর চান্দগাঁও থানায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার বিশেষ অভিযানে ছিনতাইকারী গ্যাংয়ের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২১ মার্চ) দিবাগত রাত ৩:২০টার দিকে কাপ্তাই রাস্তার মাথা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার (২২মার্চ) বিষয়টি গণমাধ্যমকে জানায় পুলিশ।

গ্রেপ্তাররা হলেন— বিজয় ভট্টাচার্য্য (২৪) ও আইনের সহিত সংঘাতে জড়িত শিশু মো. ইব্রাহিম হোসেন সিয়াম (১৬)।

এদের মধ্যে বিজয় চান্দগাঁও থানার ৫ নম্বর মোহরা ওয়ার্ডের ব্রাহ্মণপাড়া কালীপদ ঠাকুরের বাড়ীর মৃত বিষ ভট্টচার্যের ছেলে। আর সিয়াম বোয়ালখালী উপজেলার কানুনগুপাড়া ইউসুফ ম্যানেজারের বাড়ির মো. ইউনুছের ছেলে। তিনি বর্তমানে নগরের চান্দগাঁও আবাসিক এলাকায় থাকেন।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন জানান, শুক্রবার রাত আনুমানিক ৩টা ২০ মিনিটের দিকে রাস্তার মাথা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে চান্দগাঁও থানায় মামলা ছিল।

ডেস্ক,hr

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...