বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে হিযবুত তাহরীরের সাইবার বিশেষজ্ঞ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রামে সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের সক্রিয় সদস্য আবদুল্লাহ আল ফাইয়াজকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় নগরের পাঁচলাইশ থানার ওআর নিজাম রোড থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সংগঠনটির কয়েকজন সদস্য মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় ফাইয়াজকে আটক করে পুলিশ। শনিবার চট্টগ্রাম মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠায়।

পাঁচলাইশ থানার ওসি মো. সোলায়মান বলেন, গ্রেপ্তার ফাইয়াজ হিযবুত তাহরীরের সদস্য। গোপনে খবর পেয়ে মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় তাকে গ্রেপ্তার করে পুলিশ। সে মালয়েশিয়ার কুয়ালালামপুরে ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে সাইবার সিকিউরিটি বিষয়ে পড়াশোনা করেন। এর আগে তিনি এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটিতে পড়তেন। তার বিরুদ্ধে মামলা হয়েছে।

ডেস্ক/hr

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...