বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সে ১ম বারের মতো ৭ শিশুর জন্ম

রাঙামাটির কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমবারের মতো স্বাভাবিকভাবে (নরমাল ডেলিভারিতে) ২৪ ঘণ্টায় সাত শিশুর জন্ম হয়েছে। এর মধ্যে ৪টি মেয়ে শিশু ও ৩টি ছেলে। বর্তমানে নবজাতক শিশু ও তাদের মায়েরা সুস্থ আছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

শনিবার (২২ মার্চ) দুপুর ১২ থেকে রবিবার দুপুর ১২টার মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজার ছাড়াই সাত শিশু জন্ম নেয়।

বিষয়টি নিশ্চিত করে কাপ্তাই উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডা. ওমর ফারুক রনি বলেন, ‘উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা, গাইনি কনসালটেন্ট ডা. তওফিকুন নাহার মোনার সার্বিক তত্ত্বাবধানে এ ডেলিভারি সম্পন্ন করেন সিনিয়র স্টাফ নার্স করুনাময়ী তনচংগ্যা, প্রমিলা বিশ্বাসের নেতৃত্বে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত নার্সিং কর্মকর্তারা।’

তিনি বলেন, ‘বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি কাপ্তাইয়ের দুর্গম প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবার বাতিঘর হিসেবে পরিচিতি পেয়েছে। দুর্গম অঞ্চলের রোগীরা এখানে খুব সহজে সর্বোচ্চ স্বাস্থ্য সেবা পাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘এর আগেও নরমাল ডেলিভারিতে কাপ্তাই কয়েকটি শিশুর জন্ম হয়েছে। তবে হাসপাতালের ইতিহাসে ২৪ ঘণ্টায় নরমাল ডেলিভারিতে ৭টি শিশুর জন্ম হয়েছে এই প্রথম। এতে করে স্থানীয় বাসিন্দাদের হাসপাতালের প্রতি আস্থা বৃদ্ধি পাচ্ছে।’

ডেস্ক নিউজ/চট্টলা’২৪ হৃদয়

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...