Sunday, 8 November, 2026

গণতন্ত্রের পুনরুদ্ধারের লড়াই এখনও শেষ হয়নি: মীর হেলাল

বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন বলেছেন, দেশ নায়ক তারেক রহমানের দূরদর্শিতায় জুলাই-আগস্টে গণঅভ্যুত্থান সফল হয়েছে। তবে এক্ষুনি আত্মতুষ্টিতে ভোগার সুযোগ নেই। কারণ এখনও নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা হয়নি। আমরা এমন কোনো কর্মকাণ্ডে জড়াবো না যাতে জনগণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়৷ পুরোপুরি বিজয় আসা পর্যন্ত সবাইকে সজাগ থাকতে হবে৷

রোববার (২৩ মার্চ) সংযুক্ত আরব আমিরাতের দুবাই বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলে আনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুবাই বিএনপির সদস্য সচিব মজিবুল হক মঞ্জু ও আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ হুমায়ুন কবির সুমনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুবাই বিএনপির আহবায়ক মুহাম্মদ রফিকুল আলম৷ ইফতার ও দোয়া মাহফিলে প্রধান বক্তা ছিলেন আমিরাত বিএনপির আহবায়ক জাকির হোসেন।

বিশেষ অতিথি ছিলেন যুগ্ম আহবায়ক আব্দুস সালাম তালুকদার, সদস্য প্রকৌশলী মাহী আলম, প্রকৌশলী আব্দুল রশীদ, শাহেদ আহমস রাসেল, শাহীনুর শাহীন, জাহাঙ্গীর আলম রুপু, নাছির উদ্দিন চৌধুরী, এস এম মোদাচ্ছের শাহ।

বক্তব্য রাখেন জামাল উদ্দিন, আজিম উদ্দিন তালুকদার, শহিদুল্লাহ, এরশাদুল্লাহ, মোস্তাফিজুর রহমান, সজিব গাজি, ইলিয়াস আমীর আলী, এরশাদ, হাশেম, আরিফ, ভিপি ইলিয়াস, দিদারুল আলম, সেলিম আজাদ, কায়সার, মোস্তাফা, ওসমান গণী, জসিম উদ্দিন প্রমুখ।

বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সময় জনগণের কল্যাণে রাজনীতি করে। সুতরাং জনগণের কল্যাণমূলক কাজে বেশি করে নিয়োজিত হতে হবে৷ দেশের ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে৷ দেশকে নিয়ে কোনো ষড়যন্ত্র হলে রুখে দিতে হবে৷ পরাজিত ফ্যাসিস্টের দোসরদের ব্যাপারেও সজাগ থাকতে হবে। আমিরাতের আইন-কানুনও মেনে চলতে হবে।

ইফতারের পূর্বমুহূর্তে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া করা হয়৷

চৌধুরী/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জাহাজ USS WARRIOR আজ রবিবার (০১-১১-২০২৬) চট্টগ্রাম...

বসুন্ধরায় ফ্ল্যাটে হামলা চালিয়ে লুটপাট, যুবলীগের শহিদুল পুলিশের জালে

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এল ব্লকের ৩৪ নং সড়কের...

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...