বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

এক ঘণ্টা আগুনে জ্বলল চমেক হাসপাতাল কোয়াটারের পাশের পাহাড়

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পশ্চিম পাশের গোয়াছি বাগান সংলগ্ন পাহাড়ে আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার (২৪ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরের চটেশ্বরী এলাকায় এ ঘটনা ঘটেছে। প্রায় এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে এসেছে ফায়ার সার্ভিস। তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন আগ্রাবাদ ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ওয়ার্লেস অফিসার ইব্রাহিম। তিনি বলেন, ‘ওই পাহাড়ে লাগা আগুন নিয়ন্ত্রণে আমাদের চন্দনপুরা স্টেশনের দুটি ইউনিট কাজ করেছে। আগুন বেড়ে গেলে ছাত্র হোস্টেলেও ছড়িয়ে পড়ার শঙ্কা ছিল। তবে আগুন এর আগেই ৮টা ৪০ মিনিটে নিয়ন্ত্রণে এসেছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যায়নি। বিস্তারিত তদন্ত সাপেক্ষে পরে জানা যাবে।’

চৌধুরী/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...