বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে ভিজিএফ কার্ড নিয়ে বিএনপি-এলডিপি সংঘর্ষ, আহত ৭

চট্টগ্রামের চন্দনাইশে ভিজিএফ চালের কার্ড নিয়ে বাক-বিতণ্ডার জেরে বিএনপি-এলডিপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত ৭ জন আহত হয়েছেন।

সোমবার (২৪ মার্চ) দুপুর ১টার দিকে উপজেলা কাঞ্চনাবাদ ইউনিয়ন মাঠে এ সংঘর্ষ হয়।

আহতরা হলেন— কাঞ্চনাবাদ ইউনিয়ন এলডিপির সিনিয়র সহ-সভাপতি আহমদুর রহমান বানু, আবু ছৈয়দ, মো. আলী, খোকা, মিটু, হায়দার এবং আনোয়ার।

জানা গেছে, সোমবার দুপুরে কাঞ্চনাবাদ ইউপি সদস্যের কাছে ভিজিএফ চালের কার্ড নিতে গেলে বিএনপি সমর্থিত নওসা মিয়া ও এলডিপি সমর্থিত আবু ছৈয়দের মধ্যে কথা কাটাকাটি হয়। এটা নিয়ে এক পর্যায়ে উভয় দলের নেতাকর্মীরা জড়ো হলে সংঘর্ষ শুরু হয়। এতে উভয়পক্ষের ৭ জন আহত হন। এদের মধ্যে আহমদুর রহমান বানু ও খোকাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনার জন্য উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক আকতারুল আলম এবং কাঞ্চনাবাদ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম পরস্পরকে দায়ী করেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান বলেন, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। কোন পক্ষ অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

চৌধুরী/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...