বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

রাঙ্গুনিয়ায় সন্ত্রাসী হামলায় আওয়ামী লীগের সভাপতির মৃত্যু

রাঙ্গুনিয়ায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বুধবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম ম্যাডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

তার নাম নুরুল ইসলাম তালুকদার (৭০)। তিনি উপজেলার সরফভাটা ইউনিয়নের ১নং ওয়ার্ড মীরেরখীল গ্রামের ইন্নাল আমিন তালুকদারের বড় সন্তান এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্বে ছিলেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী জানান, মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে তিনি সরফভাটা মীরেরখীল বাজারের নিজ দোকানে ছিলেন। হঠাৎ একদল সন্ত্রাসী তার উপর অতর্কিত হামলা চালায়। তাকে দোকান থেকে বের করে প্রকাশ্যে বেধড়ক মারধর করে এবং কুপিয়ে যখম করে চলে যায়।

এমনকি তারা যাওয়ার পরও স্থানীয়রা দীর্ঘক্ষণ কাছে যায়নি। প্রায় আধাঘন্টা সড়কে পড়ে থাকার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম ম্যাডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। এক সপ্তাহ আগে সন্ত্রাসীরা তার কাছ থেকে দুই লাখ টাকা চাদা দাবি করেছিলো বলে শুনেছি।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি এটিএম শিফাতুল মাজদার জানান, ঘটনার খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান চালানো হচ্ছে।

ডেস্ক HR

 

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...