Sunday, 8 November, 2026

খাগড়াছড়িতে গভীর রাতে আগুনে পুড়ল ২০ দোকান

খাগড়াছড়ির দীঘিনালায় আগুনে পুড়ে ছাই হয়েছে অন্তত ২০ দোকান। মঙ্গলবার (২৫ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার বোয়ালখালি নতুন বাজারে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে আগুন দ্রুত ছড়িয়ে পরে। এতে হোটেল, মুদি দোকান, কুলিং কর্নারসহ কাঠের দোকানসহ প্রায় ২০টি দোকান আগুনে ভস্মিভূত হয়ে যায়।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জাকারিয়া জানান, মঙ্গলবার দিবাগত রাত পৌনে ২টার লারমা স্কয়ারের পাশে বোয়ালখালি বাজারে তৃপ্তি হোটেল থেকে আগুনের ঘটনা ঘটে। তবে কিভাবে আগুনের সূত্রপাত এখনো নিশ্চিত করা যায়নি।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক জাকের হোসেন বলেন, জেলা সদর ও দীঘিনালা ফায়ার সার্ভিসে ৪টি ইউনিট দুই ঘন্টার চেষ্টায় আগুনে নিয়ন্ত্রণে এনে। অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাথমিকভাবে অন্তত ১০ কোটির বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন লাগার কারণ এখনো জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

এর আগে গত ৭ই মার্চ রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় দীঘিনালায় পুড়ে যায় ১২ দোকান

ডেস্ক/hr

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জাহাজ USS WARRIOR আজ রবিবার (০১-১১-২০২৬) চট্টগ্রাম...

বসুন্ধরায় ফ্ল্যাটে হামলা চালিয়ে লুটপাট, যুবলীগের শহিদুল পুলিশের জালে

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এল ব্লকের ৩৪ নং সড়কের...

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...