Monday, 9 November, 2026

‘দ্বিতীয় স্বাধীনতা’ বলে স্বাধীনতা দিবসকে খাটো করতে চায়: মির্জা আব্বাস

জুলাই অভ্যুত্থানকে যারা ‘দ্বিতীয় স্বাধীনতা’ বলছেন, তারা স্বাধীনতা দিবসকে ‘খাটো করতে চায়’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

বুধবার স্বাধীনতা দিবসের সকালে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে তিনি সাংবাদিকদের বলেন, ছাত্রদের আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারকে তাড়িয়ে নতুন আস্বাদ পাওয়া গেছে। অনেকে এটাকে দ্বিতীয় স্বাধীনতা বলে।

আসলে আজকের স্বাধীনতা দিবস প্রমাণ করবে, দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নেই৷ যারা বলে তারা আজকের স্বাধীনতা দিবসকে খাটো করতে চায়, সুতরাং একাত্তরের স্বাধীনতায় তাদের ভূমিকা ছিল না।

মির্জা আব্বাস বলেন, এই স্বাধীনতাকে যেন আমরা ধরে রাখতে পারি। আমাদের পরবর্তী প্রজন্ম যেন এই স্বাধীনতা ধরে রাখতে পারে, সেজন্য পরম আল্লাহর কাছে আমরা দোয়া করব।”

তিনি বলছেন স্বাধীনতার স্বাদ মাঝে ‘হারিয়ে গিয়েছিল যেটা নতুন করে ফিরে পেয়েছেন ৫ অগাস্টের পর।

রাজনৈতিক দলগুলোর মধ্যে জাতীয় ঐক্যের প্রশ্নে বিএনপির এই নেতা বলেন, দলীয় আদর্শের ভিত্তিতে বর্তমানে দলগুলো আলাদা কথা বলছে। তবে প্রয়োজনের সময় বাংলার মানুষ ‘স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে এক হয়ে যাবে’।

অনৈক্য কিছু নাই, স্বার্থ সংঘাত আছে। প্রত্যেকটা দলে যার যার একটা মতাদর্শ আছে, যার যার মতাদর্শের জায়গা থেকে তারা কথা বলে যাচ্ছে। এটা অনৈক্য আমি বলব না।

এমন সময় যদি কখনো আসে, জাতীর বৃহত্তর ঐক্যের প্রয়োজন হবে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য ঐক্যের প্রয়োজন হবে, তখন কিন্তু আমরা সবাই এক হয়ে যাব। এখানে কোনো ভুল নেই।

এর মধ্যে নির্বাচন না হলে বিএনপি কী করবে–এমন প্রশ্নে তিনি বলেন; সময় এলে দেখা যাবে তখন।

ডেস্ক নিউজ/চট্টলা’২৪ হৃদয়

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জাহাজ USS WARRIOR আজ রবিবার (০১-১১-২০২৬) চট্টগ্রাম...

বসুন্ধরায় ফ্ল্যাটে হামলা চালিয়ে লুটপাট, যুবলীগের শহিদুল পুলিশের জালে

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এল ব্লকের ৩৪ নং সড়কের...

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...