বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

চান্দগাঁও পুলিশ বক্সে ‘জয় বাংলা’ লেখায় গ্রেপ্তার দুই জন

নগরীর চান্দগাঁও পুলিশ বক্সে ‘জয় বাংলা’ লেখায় দু’জনকে গ্রেপ্তার করেছে বাকলিয়া থানা পুলিশ।

মঙ্গলবার (২৫ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে বাকলিয়া থানাধীন শহীদ বশরুজ্জামান চত্বর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইখতিয়ার উদ্দিন।

গ্রেপ্তারকৃতরা হলেন – চন্দনাইশ উপজেলার মধ্যম হাশিমপুর এলাকার মীর মহিউদ্দিনের ছেলে সাদ মাহমুদ (২৪) এবং চন্দনাইশ পৌরসভা এলাকার নাছির উদ্দিনের ছেলে আশরাফ উদ্দিন রিয়াজ (২৮)।

পুলিশ জানিয়েছে, সাদ মাহমুদের নেতৃত্বে চান্দগাঁও পুলিশ বক্সে ‘জয় বাংলা’ লেখেছিল তারা। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইখতিয়ার উদ্দিন বলেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

ডেস্ক/hr

 

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...