মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

মীরসরাইয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, নিহত একজন

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও ১২ জন। এদেের মধ্যে দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, নিহতের নাম জাবেদ।

বুধবার দুপুরে মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার বারৈয়াহাট এলাকায় এ সংঘর্ষ হয়। এ সময় ওই এলাকায় ১৪৪ ধারা জারি করা ছিল।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মো. ইরফান বলেন, সম্প্রতি বিএনপির নতুন কমিটি ঘোষণা দেয়। এরপর থেকে  উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান এবং মো. আমিন প্রকাশ কালা আমিনের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে দুপুরে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এতে  একজন নিহত হয়। আহত হয়েছে ১০ থেকে ১২ জন।

মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন বলেন, কমিটি গঠন নিয়ে কয়েকদিন থেকে বিএনপি দুই পক্ষের উত্তেজনা ছিল। গোয়েন্দা তথ্য ছিল স্বাধীনতা দিবসের দিন ফুল দেওয়ার সময় হামলা হবে। সেই প্রেক্ষিতে উপজেলায় ১৪৪ ধারাও জারি করা হয়। সকাল ১১টায় ১৪৪ ধারা ভেঙ্গে এক পক্ষ শহীদ মিনারে ফুল দেয়। এরপর দুপুরে বারৈয়ার হাট এলাকায় দুই পক্ষ সংঘর্ষে জড়ায়।  এ ঘটনায় আহতদের একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।

স্থানীয়রা জানায়, গত ২৪ মার্চ উপজেলা বিএনপি, যুবদল ও পৌর বিএনপির কমিটি গঠন হয়। এর জের ধরে ওই দিন থেকেই দুই পক্ষ মুখোমুখি অবস্থান নিয়ে ছিল।

ডেস্ক/hr

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

লোহাগাড়ার আবারও জাঙ্গালিয়ায় সড়ক দুর্ঘটনা, এবার মাইক্রো খাদে পড়ে নিহত ৩

লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খাদে পড়ে ঘটনাস্থলে ৩ জন নিহত...

প্রতারণার মামলায় গ্রেপ্তার পূজা চেরীর বাবা, বিষয়টি নিয়ে মুখ খুললেন অভিনেত্রী

চলচ্চিত্র প্রযোজনার নামে ১৩ কোটির বেশি টাকা আত্মসাতের অভিযোগে...

চট্টগ্রামে পাঁচজনসহ দেশে হাম উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু

হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১১ শিশুর...