Sunday, 8 November, 2026

গ্রেফতার থেকে বাঁচতে হুজুর ডেকে মিলাদ, একদিন পরই ধরা

চট্টগ্রামের সাতকানিয়ায় ছাত্র আন্দোলনে হামলার পর নিজের গ্রেফতার এড়াতে বিভিন্ন স্থানে নিজেকে লুকিয়ে রাখেন উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি মাহফুজুর রহমান। এমনি গত সোমবার নিজ বাড়িতে হুজুর ডেকে মিলাদও পড়িয়েছেন। কিন্তু শেষ রক্ষা হয়নি, অবশেষে তাকে খুঁজে পেয়ে ধরে থানায় নিয়ে গেল পুলিশ।

গোপন তথ্যের ভিত্তিতে বুধবার (২৬ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে সাতকানিয়ার কেঁওচিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড এলাকায় নিজ বাড়িতে অভিযান পরিচালনা করে ছাত্র আন্দোলনে হামলা মামলার এ পলাতক আসামিকে গ্রেফতার করা হয়। সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের আগের দিন উপজেলার কেরানীহাটে ছাত্র জনতার মিছিলে নির্বিচারে গুলি ছোড়েন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সেদিনের গুলিবর্ষণের ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আত্মগোপনে চলে যান। এরপর এ ঘটনায় মামলা দায়ের করা হলে আসামি করা হয় কৃষক লীগ নেতা মাহফুজুর রহমানকেও। মামলার পর দীর্ঘদিন পলাতক ছিলেন তিনি। এরমধ্যে গ্রেফতার থেকে বাঁচতে গত সোমবার হুজুর ডেকে মিলাদ পড়িয়ে মঙ্গলবার নিজ বাড়িতে ফেরেন তিনি। গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

সাতকানিয়া থানার ওসি মো. জাহেদুল ইসলাম বলেন, গ্রেফতার কৃষক লীগ নেতা মাহফুজুর রহমানকে আগামীকাল আদালতে সোপর্দ করা হবে।

ডেস্ক/hr

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জাহাজ USS WARRIOR আজ রবিবার (০১-১১-২০২৬) চট্টগ্রাম...

বসুন্ধরায় ফ্ল্যাটে হামলা চালিয়ে লুটপাট, যুবলীগের শহিদুল পুলিশের জালে

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এল ব্লকের ৩৪ নং সড়কের...

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...