শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

জিয়াউর রহমান আমাকে ওস্তাদ ডাকতেন : অলি আহমদ

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম বলেছেন, মুক্তিযুদ্ধ নিয়ে আমি কথা বলতে পারি। কারণ আমি মুক্তিযুদ্ধ শুরু করেছিলাম। জিয়াউর রহমান আমাকে ওস্তাদ ডাকতেন। তিনি বলেন, আমার নেতৃত্বে চট্টগ্রামে বিদ্রোহ হয়। আমি জিয়াউর রহমানকে স্বাধীনতা ঘোষণার পরামর্শ দিই।

বুধবার (২৫ মার্চ) বিকালে রাজধানীর নর্থ সাউথ ইউনিভার্সিটিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

অলি আহমেদ বলেন, শেখ মুজিবের ৭ মার্চের ভাষণে হতাশ হয়েছিলাম। শেখ মুজিব আমাদের কথা না শুনে ইয়াহিয়ার সঙ্গে আলোচনায় বসেছিলেন। বাংলাদেশের রাজনীতিবিদরা ’৭১-এ বুঝতে পারেননি দেশের মানুষ স্বাধীনতা চায়।

অলি আহমেদ বলেন, শেখ মুজিব কোথায়, তাজউদ্দীন কোথায় আমরা জানতাম না। আমরা চেয়েছি দেশ স্বাধীন করতে। আমরা দেশ স্বাধীন করেছি।

ডেস্ক/hr

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...