Sunday, 8 November, 2026

কাতারে সড়ক দুর্ঘটনায় রাঙ্গুনিয়া প্রবাসী তরুণের মৃত্যু

কাতারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মুহাম্মদ মহসিন (২৫) নামে রাঙ্গুনিয়ার এক প্রবাসী তরুণ মারা গেছে। মঙ্গলবার রাত তিনটার দিকে মহসিনের মোটরসাইকেলের সাথে লুসাইল হাইওয়েতে দুটি রেসিং বাইকের সংঘর্ষ হয়। এতে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তার বড়ভাই মো. হোসেন।

তিনি জানান, তার ভাইয়ের মরদেহ বর্তমানে কাতারের হামাদ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তাদের বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার হোসনাবাদ ইউনিয়নের তাজ মুহাম্মদ পাড়া এলাকায়। পরিবারে ৩ ভাই ও ২ বোনের মধ্যে তিনি মেঝো সন্তান। ৭ বছর আগে জীবিকার জন্য কাতারে গিয়েছিলেন মুহাম্মদ মুহসিন।

নিহতের ভাই আরও জানান, ২০১৮ সালে বাংলাদেশে এমনই এক মোটরসাইকেল দুর্ঘটনায় তাঁর এক বন্ধুর মৃত্যু হয়েছিলো। একই ঘটনায় তার ভাই মহসিন মৃত্যুর হাত থেকে ফিরে এসেছিলো। এরপর জীবিকার তাগিদে পরিবার তাকে কাতারে পাঠিয়ে দেয়। কাতারের ডোমিনোস পিজ্জাতে কর্মরত ছিলেন মহসিন।

সর্বশেষ গতকাল বুধবার সকালে তাঁর ড্রাইভিং টেস্ট হওয়ার কথা ছিল। কিন্তু এর আগেই পরপারে পাড়ি জমালেন তিনি। শীঘ্রই তার লাশ দেশে আনার প্রক্রিয়া চালানো হচ্ছে বলে জানান তার কাতার প্রবাসী ভাই হোসেন।

ডেস্ক/hr

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জাহাজ USS WARRIOR আজ রবিবার (০১-১১-২০২৬) চট্টগ্রাম...

বসুন্ধরায় ফ্ল্যাটে হামলা চালিয়ে লুটপাট, যুবলীগের শহিদুল পুলিশের জালে

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এল ব্লকের ৩৪ নং সড়কের...

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...