বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

সাতকানিয়ায় মাটি কাটার দায়ে দুজনের কারাদণ্ড

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় কৃষি জমির টপসয়েল কাটার অপরাধে দুজনকে একমাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৬ মার্চ) সকালে সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের নাপিতের চর এলাকায় এই দণ্ড দেন সাতকানিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের তেওয়ারীখিল এলাকার মোহাম্মদ সেলিমের ছেলে মোহাম্মদ এরফান (২০) ও একই উপজেলার লোহাগাড়া ইউনিয়নের গোলাম মোস্তফার ছেলে মোহাম্মদ সাকিব (২৫)।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম বলেন, স্কেভেটর দিয়ে ফসলি জমির টপসয়েল কেটে বিক্রি করার খবর পেয়ে তাৎক্ষণিক সেনাবাহিনীসহ যৌথ অভিযান পরিচালনা করি। এসময় দুজনকে হাতেনাতে গ্রেপ্তার করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে একমাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। জনস্বার্থে বালু ও মাটি দস্যুদের বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

ডেস্ক/hr

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...