Monday, 9 November, 2026

পবিত্র জুমাতুল বিদা আজ: রমজানের শেষ জুমার তাৎপর্য

১৪৪৬ হিজরি সনের পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার আজ (২৮ মার্চ)। মুসলিম উম্মাহর কাছে দিনটি জুমাতুল বিদা নামেও পরিচিত। এটি রমজান মাসকে এক বছরের জন্য বিদায়ের ইঙ্গিত দেয়।

মুসলমানদের কাছে এমনিতেই সপ্তাহের অন্য দিনের চেয়ে শুক্রবারের মর্যাদা বেশি। আর রমজান মাসের শুক্রবারগুলোর মর্যাদা আরও বেশি।

রমজানকে বিদায়ের ইঙ্গিত দেওয়া শেষ জুমার দিনটি তাৎপর্যপূর্ণ দিন। এদিন মসজিদে মসজিদে জুমার খুতবায় রমজান মাসের ফজিলত ও ইবাদতের গুরুত্ব ব্যাখ্যাসহ বিশেষ দোয়া হয়ে থাকে।

রমজান মাসের শেষ জুমাবার বিশ্ব আল-কুদস দিবস হিসেবে পালিত হয়। ১৯৭৯ সাল থেকে প্রতিবছর মসজিদুল আকসা ও ফিলিস্তিনের মুক্তি এবং বিশ্ব মুসলিম ঐক্যের লক্ষ্যে দিবসটি পালিত হয়।

প্রতিবারের মতো এবারও রমজানের শেষ জুমায় অংশ নিতে ঢাকার বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ দেশের মসজিদগুলোতে যাবেন মুসল্লিরা। দিনটিতে নামাজ, তিলাওয়াত, জিকির ছাড়াও বিভিন্ন আমলে নিমগ্ন থাকবেন তাঁরা। জুমার নামাজ শেষে মহান আল্লাহর কাছে ক্ষমা ও রহমত চেয়ে দোয়া করবেন।

ডেস্ক/hr

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জাহাজ USS WARRIOR আজ রবিবার (০১-১১-২০২৬) চট্টগ্রাম...

বসুন্ধরায় ফ্ল্যাটে হামলা চালিয়ে লুটপাট, যুবলীগের শহিদুল পুলিশের জালে

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এল ব্লকের ৩৪ নং সড়কের...

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...