বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

সরকারকে নির্বাচনের স্পষ্ট মাস ও তারিখ ঘোষণা দিতে হবে: রিজভী

অন্তর্বর্তী সরকারকে নির্বাচন নিয়ে স্পষ্ট মাস ও তারিখ ঘোষণার আহ্বান জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে রিকশা, ভ্যান ও অটো চালকদের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

রুহুল কবির রিজভী বলেন, সরকারকে স্পষ্ট মাস ও তারিখ দিয়ে নির্বাচনের ঘোষণা দিতে হবে। নির্বাচন সুষ্ঠু হয়নি বলেই জুলাই আন্দোলন হয়েছে। তিনি বলেন, এ সরকার ভোটে নির্বাচিত না হলেও তার জনসমর্থন রয়েছে। নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার ধোঁয়াশা তৈরি করছে, তাদের কথার সাথে শেখ হাসিনার কথার মিল পাওয়া যাচ্ছে।

এদিকে একই অনুষ্ঠানে কথা বলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। একটি মহল তাঁর আদালতের মেয়র ঘোষণার রায় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্ক তৈরি করছে বলে মন্তব্য করেন তিনি।

ইশরাক হোসেন বলেন, ন্যায়বিচার পাওয়ার জন্যই আদালতে গিয়েছিলাম, আইনি প্রক্রিয়া শেষে ন্যায় বিচার পেয়েছি। এ রায়ের মাধ্যমে আইনের শাসনের দৃষ্টান্ত তৈরি হয়েছে।

ডেস্ক/hr

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...