বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে কর্ণফুলীর যুবলীগ নেতা দেবরাজকে দ্রুত বিচার আইনে গ্রেপ্তার

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক দেবরাজ রতন (প্রকাশ দেবু) গ্রেপ্তার হয়েছেন।  শুক্রবার(২৮ মার্চ) রাত ১টার কিছু পর হালিশহরের নয়াবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে দ্রুত বিচার আইন ও বৈষম্য বিরোধী একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, দেবু কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ২ নম্বর ওয়ার্ডের মাষ্টার বাড়ি এলাকার বাসিন্দা এবং রতন চন্দ্র শীলের ছেলে।

পুলিশের দাবি, দীর্ঘদিন ধরে তিনি এলাকায় প্রভাব বিস্তার করে অনিয়ম, সন্ত্রাস, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এছাড়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নাশকতার অভিযোগেও তার সম্পৃক্ততার কথা জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

ওসি মনিরুজ্জামান বলেন, দেবুকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে, আদালতের নির্দেশ অনুযায়ী তাকে কারাগারে পাঠানো হয়েছে।

ডেস্ক/hr

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...