শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

চট্রগ্রাম বোয়ালখালীতে অস্ত্রসহ চারজন শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

বোয়ালখালীতে অস্ত্রসহ চারজন শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।

রবিবার (৬ এপ্রিল) দিবাগত রাত ৩ টার দিকে উপজেলার চরণদ্বীপ ইউনিয়ন মসজিদঘাট এলাকায় ক্যাম্প কমান্ডার মেজর রাসেলের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

এসময় তাদের থেকে ২টি লোকাল গান, ৩ টি এ্যামোনিশন, ৫৭ টি দেশীয় অস্ত্র, ৯টি মোবাইল, ৭৫০ গ্রাম গাজা, ২ লিটার দেশি মদ, ৪ হাজার ৭০০ দেরহাম বৈদেশিক মুদ্রা ও নগদ ৫২ হাজার ৬৭০ টাকা জব্দ করা হয়।

আসামিরা হলো, চরণদ্বীপ এলাকার হাসু মিয়ার ছেলে মো. বাবুল মিয়া (৫০), মৃত আফজাল আহম্মেদের ছেলে মো. মনজুরুল আলম (৩৭), মৃত আনু মিয়ার ছেলে মো. মুমিন হোসেন (২৪) ও মো.মুজাহিদের ছেলে মো. গ্যাস বাবুল (৫০)।

বোয়ালখালী উপজেলার ক্যাম্প কমান্ডার মেজর রাসেল বলেন, তারা চরণদ্বীপ ইউনিয়নে আধিপত্য বিস্তার করে আসছে দীর্ঘদিন ধরে। এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করার তথ্য রয়েছে আমাদের কাছে। এলাকাবাসীর তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করতে সক্ষম হয় এবং জব্দকৃত মালামাল ও আসামিদের আইনি প্রক্রিয়ার জন্য বোয়ালখালী থানার পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

ডেস্ক,hr

 

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...