সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

আনোয়ারায় ‘ভুল’ ইনজেকশনের পর কিশোরের মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভুল চিকিৎসায় মোহাম্মদ ইফতেখার (১৪) কিশোরের মৃত্যুর অভিযোগ উঠেছে। বুধবার (৯ এপ্রিল) দুপুর ১টার দিকে কিশোরটি মারা যায় বলে জানিয়েছে তার পরিবার।

নিহত কিশোর আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নের মাইজপাড়ার নাজিম চেয়ারম্যান বাড়ি ইসহাক মিয়ার পুত্র। সে,পীরখাইন মৌলানা আসরাফ আলী চৌধুরী উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র।

দুই ভাই ও এক বোনের মধ্যে সে সবার ছোট। জানা যায়, ছোটবেলা থেকেই সে শ্বাসকষ্টে ভুগছিলো। গত সপ্তাহে একই সমস্যা নিয়ে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়ে সুস্থভাবে বাড়ি ফেরে। ফের, একই সমস্যায় আজ আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে দুপুরে তার মৃত্যু ঘটে।

নিহত ইফতেখারের পরিবারের দাবি, হাসপাতালের বহিঃবিভাগে টিকিট নিয়ে শিশু বিশেষজ্ঞের কাছে গেলে তিনি ভর্তি হতে বলেন, তারপর তাঁর পরামর্শ অনুযায়ী যাবতীয় ওষুধপত্র নিয়ে ভর্তি করানো হয়। দুপুরে ভুল ইনজেকশন প্রয়োগ করার পর আমার ছেলের মৃত্যু হয়েছে।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. মাহতাব হোসেন বলেন, ছেলেটি এজমা ও শ্বাসকষ্টে আক্রান্ত ছিল। তার অবস্থা অবনতি হলে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। দুপুরে ছেলেটির মৃত্যু হয়। বিষয়টি আমি ঊর্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি, তারা তদন্ত করে বিষয়টি খতিয়ে দেখবে।

ডেস্ক,চট্টলা ২৪,hr

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...