শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর মৃত্যু হয়েছে। মৃত্যুর পর তাঁর গর্ভে থাকা পুত্রসন্তানটিও মৃত অবস্থায় প্রসব হয়েছে।

মারা যাওয়া নারীর নাম অর্পিতা দাশ (২৬)। তিনি চট্টগ্রাম কাস্টমসের কর্মী মিঠুন চৌধুরীর স্ত্রী। এটি ছিল তাঁদের প্রথম সন্তান।

জানা গেছে, অর্পিতা দাশের গর্ভকাল ছিল ৩৫ সপ্তাহ। আগামী ১২ অক্টোবর তাঁর সন্তান প্রসবের সম্ভাব্য তারিখ ছিল। তাঁর গর্ভে একটি পুত্রসন্তান ছিল।

ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর অর্পিতার শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে তাঁর মৃত্যু হয়।

এরপর তাঁর গর্ভে থাকা পুত্রসন্তানটিও মৃত অবস্থায় প্রসব হয়।

প্রথম সন্তানের জন্মের অপেক্ষায় থাকা একটি পরিবারের জন্য এ ঘটনা নেমে এসেছে গভীর শোক হয়ে। সন্তানকে কোলে নেওয়ার আগেই মৃত্যুর কাছে হার মানলেন মা; আর পৃথিবীর আলো দেখার আগেই নিভে গেল অনাগত শিশুটির জীবন।

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

সন্দ্বীপে পুলিশ কনস্টেবলকে মারধর, অপহরণ করে চাঁদা দাবির অভিযোগে যুবক গ্রেপ্তার

চট্টগ্রামের সন্দ্বীপে মাদকবিরোধী একটি ফেসবুক পোস্টে মন্তব্য করাকে কেন্দ্র...

স্বাধীন গণমাধ্যম ছাড়া গণতন্ত্র বিকশিত হবে না: ডিইউজে সভাপতি

স্বাধীন গণমাধ্যম ছাড়া দেশে গণতন্ত্র বিকশিত হবে না বলে...