সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

ফটিকছড়িতে আম গাছে ঝুলছে লাশ

চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভায় মুহাম্মদ খোরশেদুল আলম (৬০) নামের এক বৃদ্ধের গলায় ফাঁস দেয়া ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করেছে ফটিকছড়ি থানা পুলিশ।

আজ শনিবার সকালে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের উত্তর রাঙ্গামাটিয়া অছি মিয়া কেরানী বাড়িতে আম গাছে ঝুলন্ত অবস্থায় এ মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত বৃদ্ধ একই এলাকার মৃত আজিজুর রহমানের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আম গাছের ডালের সাথে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে। মরদেহের গলায় কালো দাগ ছাড়া শরীরের আর কোথাও কোন আঘাতের চিহ্ন নেই।

ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যা এবং রাতের কোন এক সময়ে তিনি এ কাজটি করেছে। এ নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেস্ক নিউজ/চট্টলা’২৪ হৃদয়

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...