শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬

চট্টগ্রামে সিআরবি মালিপাড়া বস্তিতে ভয়াবহ আগুন

চট্টগ্রামে সিআরবি মালিপাড়া বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট

আগুনে বেশ কয়েকটি ঘর পুরোপুরি পুড়ে গেছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোর ৫টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কীভাবে আগুনের সূত্রপাত্র হয়েছে প্রাথমিকভাবে জানা যায়নি। এরইমধ্যে ২৫-৩০টি ঘর পুরোপুরি পুড়ে গেছে। বস্তির বাসিন্দারা ঘুমন্ত অবস্থায় থাকায় ঘর থেকে কোনো আসবাবপত্রই বের করতে পারেননি।
 
ফায়ার সার্ভিসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, আমরা যতটুকু জানতে পেরেছি গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনার পর হয়তো জানা যাবে কিভাবে আগুন লেগেছে।
 
এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে ফায়ার সার্ভিস জানায়।
ডেস্ক নিউজ/চট্টলা’২৪ হৃদয়

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

‘রেইনবো নেশন’ গড়ে তোলার অঙ্গীকার আমীর খসরুর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে বিএনপি...

মিথ্যা আশ্বাসের রাজনীতি পরিহারের ডাক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালীর

চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য প্রার্থী, নগর জামায়াতে ইসলামীর সাংগঠনিক...

সিএমপির আদেশ অমান্য করলে নেওয়া হবে আইনী ব্যবস্থা

এতদ্বারা সর্বসাধারণের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পলোগ্রাউন্ড...

গাউছুল আজম মাইজভাণ্ডারীর ১২০তম ওরশ, হচ্ছে লাখো আশেকভক্তের সমাগম

উপমহাদেশের অন্যতম আধ্যাত্মিক সাধক, মাইজভাণ্ডারী ত্বরিকার প্রবর্তক, হযরত সৈয়দ...