সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে গাঁজা-ইয়াবাসহ গ্রেপ্তার ৩, মোটরসাইকেল জব্দ

চট্টগ্রামে মাদকবিরোধী অভিযানে ১৯ কেজি গাঁজা এবং ১ হাজার ৩০০ পিস ইয়াবাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব -০৭।

সোমবার (১৪ এপ্রিল) চট্টগ্রামের সীতাকুণ্ড এবং ফটিকছড়ি থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (১৫ এপ্রিল) র‍্যাব -০৭ এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

গ্রেপ্তার তিনজন হলেন- নোয়াখালীর মোতালেব হোসেন (৪২), মোঃ নুরুন্নবী (৩৫) এবং রাঙ্গামাটির তোপেল চাকমা (২৪)। এ সময় তাদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত মাদক ও গ্রেপ্তারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য সাড়ে ৯ লাখ টাকা বলে জানা যায়।

ডেস্ক নিউজ/চট্টলা’২৪ হৃদয়

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...