রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে ছাত্রলীগের ঝটিকা মিছিল, ফুটেজ দেখে গ্রেপ্তার আরও ১

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় আরও এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তার নাম মো. হৃদয় (২২)।

শুক্রবার (১৮ এপ্রিল) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে এ ঘটনায় মোট ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার মো. হৃদয় (২২) পটিয়া উপজেলার উত্তর হরিণখাইন এলাকার মো. ফারুকের ছেলে। তবে তিনি বর্তমানে নগরের বাকলিয়া বাস্তুহারা এলাকায় বসবাস করেন বলে পুলিশ জানায়।

বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, ‘ঝটিকা মিছিলের ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

উল্লেখ্য, গত ১৬ মার্চ গভীর রাতে হাতে লাঠিসোঁটা ও ইট-পাটকেল নিয়ে কর্ণফুলী এলাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল বের করে। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের হয়। পরদিন ১৭ মার্চ ৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

চৌধুরী/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...