রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

তথ্য চুরি করে বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে অপপ্রচার, গ্রেপ্তার ১

বিদেশে উচ্চশিক্ষার সুযোগ পাওয়া মেধাবী শিক্ষার্থীদের হয়রানি করতে ফেসবুকে তথ্য চুরি করে অপপ্রচার চালানো চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কাউন্টার টেরোরিজম ইউনিট। অভিযানে ‘Drake For a reason’ নামে একটি ফেসবুক পেজের মূল হোতা আব্দুল্লাহ আল জুনায়েদ (২১) নামের এক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।

গত বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বগুড়ার ঠনঠনিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ল্যাপটপ ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ঘটনায় নগরের খুলশী থানায় সাইবার নিরাপত্তা আইন ২০২৩-এর বিভিন্ন ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সিএমপি সূত্রে জানা যায়, চট্টগ্রামের একটি কলেজের দ্বাদশ শ্রেণির এক শিক্ষার্থী যুক্তরাষ্ট্রের একটি কলেজে স্কলারশিপসহ ভর্তি হওয়ার সুযোগ পায়। কিন্তু ১১ ফেব্রুয়ারি ‘Drake For a reason’ নামের ওই ফেসবুক পেজে ওই শিক্ষার্থীকে নিয়ে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন পোস্ট দেওয়া হয়। এতে বলা হয়, তিনি নাকি প্রতারণার মাধ্যমে বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হওয়ার চেষ্টা করছেন। পরদিনই ভুক্তভোগী ওই শিক্ষার্থীর স্কলারশিপ পাওয়া কলেজ কর্তৃপক্ষ অভিযোগ করে, তার রিকমেন্ডেশন লেটার নিয়ে আপত্তি জানানো হয়েছে এবং এতে ফেসবুক পোস্ট ও ই-মেইলের প্রভাব রয়েছে।

পুলিশ আরও জানায়, অভিযুক্ত চক্র ভুক্তভোগী শিক্ষার্থীর ল্যাপটপ হ্যাক করে সংরক্ষিত ব্যক্তিগত নথি ও লেখা চুরি করে সেগুলো ভুয়া ও বানানো বলে প্রচার করে। শুধু এই শিক্ষার্থীই নয়, দেশের আরও প্রায় ৩০০ থেকে ৪০০ ছাত্রছাত্রীর তথ্য রয়েছে চক্রটির হাতে, যারা ইতোমধ্যে যুক্তরাষ্ট্র, ইংল্যান্ডসহ বিভিন্ন দেশে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছে। এই সব শিক্ষার্থীর বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে তাদের ভিসা ও ভর্তি বাতিলের জন্য বিদেশি দূতাবাস ও শিক্ষা প্রতিষ্ঠানে ই-মেইল করার হুমকিও দেওয়া হয়েছে।

এদিকে, গ্রেপ্তার আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। এছাড়াও তার বিরুদ্ধে দেশের অসংখ্য মেধাবী শিক্ষার্থীর বিরুদ্ধে অপতৎপরতার প্রমাণ মিলেছে।

এ বিষয়ে সিএমপি’র সাইবার ইউনিট জানায়, অনলাইনে অপপ্রচার এবং সাইবার অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং এ বিষয়ে জিরো টলারেন্স নীতির ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানায় পুলিশ।

চৌধুরী/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...