শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

ভাত খাওয়ার সময় যুবদলকর্মীকে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে সন্ত্রাসীদের গুলিতে মো. মানিক (৪৫) নামে এক যুবদলকর্মী খুন হয়েছেন। শনিবার (১৯ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টায় রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের ০৩ নম্বর ওয়ার্ডের গরীবুল্লাহ পাড়াস্থ ভান্ডারী কলোনি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মো. মানিক ওই এলাকার প্রয়াত আব্দুল মোতালেবের ছেলে। নিহত যুবদলকর্মী মানিক বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী।

সূত্র জানায়, শনিবার রাত সাড়ে ১২টায় ভান্ডারী কলোনির হানিফের ভাড়া ঘরে খাবার খেতে গিয়েছিল মানিক। এসময় অজ্ঞাতনামা- ৮/১০ অস্ত্রধারী সন্ত্রাসী শর্টগানের গুলি করে এবং চাপাতি দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে পালিয়ে যায়।

হত্যাকারীরা মুখোশধারী ছিল। রাতে ঘটনাস্থলে ছুটে যান রাউজান থানার ওসিসহ একদল পুলিশ। মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে পাঠায় পুলিশ।

এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে ঘটনাস্থল থেকে ২ রাউন্ড শর্টগানের কার্তুজের খোসা উদ্ধার করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়া।

ডেস্ক নিউজ/চট্টলা’২৪ হৃদয়

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...