শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

অপহৃতদের উদ্ধারে গিয়ে ইউপিডিএফের আস্তানার সন্ধান পেল যৌথ বাহিনী

খাগড়াছড়িতে অপহৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পাঁচ শিক্ষার্থীকে উদ্ধারে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। এ অভিযানে গিয়ে ইউপিডিএফের গোপন  আস্তানার সন্ধান পেয়েছে তারা। সেই আস্তানায় অভিযান চালিয়ে চাঁদা আদায়ের রশিদ, ল্যাপটপ, মোবাইল, সামরিক ইউনিফর্মসহ বিপুল পরিমাণ প্রশিক্ষণ সরঞ্জাম উদ্বার করা হয়। তবে অভিযানের সময় কাউকে আটক করতে পারেনি যৌথ বাহিনী।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, অপহৃত চবির শিক্ষার্থীদের সন্ধানে সোমবার ভোর ৫টার দিকে সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের পূর্ণ চন্দ্র কার্বারী পাড়ায় যৌথবাহিনী অভিযান চলায়। এ সময় তালাবন্ধ একটি ঘর দেখে  সেনাবাহিনীর সন্দেহ হয়। পরে পাড়ার লোকজনের সাহায্যে তালা ভেঙে ঘরটিতে তল্লাশি চালানো হয়।

এ সময় ইউডিএফ সদস্যদের ব্যবহৃত তিন জোড়া পোশাক ও ১৯ টি ইউনিফর্মের প্যান্ট, পিস্তলের গুলি, একটি ল্যাপটপ, কয়েকটি ওয়াকিটকি সেট, দুটি মোবাইল ফোন, একটি মাইক্রোফোন, একটি ক্যামেরা, একটি প্রিন্টার, সেলাই মেশিন, তাবু, নেট, জিম্মি ধরে রাখার লোহার চেইন, ক্যাপ, সন্ত্রাসীদের চাঁদা আদায়ের রশিদসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

ইউডিএফের আস্তানার খবর পেয়ে খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনালের শরীফ মো. আমান হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অপহৃতদের উদ্ধারে অভিযানে অব্যাহত রাখা হবে।

গত বুধবার সকালে বিঝু উৎসব শেষে খাগড়াছড়ি থেকে চট্টগ্রামে ফেরার পথে পাঁচ শিক্ষার্থীকে অপহরণ করা হয়। এ ঘটনা জন্য ইউপিডিএফকে দায়ী করে আসছে সন্তু লারমার জেএসএস সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি নিপন ত্রিপুরা। তবে অভিযোগ অস্বীকার করেছে ইউপিডিএফের জেলা সংগঠক অংগ্য মারমা।

ডেস্ক নিউজ/চট্টলা’২৪ হৃদয়

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...